বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত
বিসিবি নির্বাচনের পর রাতেই এনএসসি
তার সিদ্ধান্ত পরিবর্তন করে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।
ইসফাক
আহসানের পরিবর্তে নতুন পরিচালক হিসেবে বিসিবিতে যুক্ত হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব এবং নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। একটি বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্য জানা
গেছে। ধারণা করা হচ্ছে, বিসিবিতে তিনি মহিলা উইংয়ের দায়িত্ব পেতে পারেন।
বর্তমানে
রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি
ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি
গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপর্যায়ের
পদে কর্মরত ছিলেন।
খেলাধুলার
সঙ্গে রুবাবা দৌলার সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন এবং পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া গ্রামীণফোনে তিনি প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন সময় তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন।
খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ