Header Ads Widget

Responsive Advertisement

আইসিসির র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়ে সুখবর পেলেন বাংলাদেশের সাত ক্রিকেটার।


ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার (৮ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ সাপ্তাহিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ তালিকায় নাসুম আহমেদ, সাইফ হাসানসহ একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে উন্নতি হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ। তার এই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনি এক লাফে ৮৭ ধাপ এগিয়ে প্রথম একশর মধ্যে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪তম স্থানে।

তানজিম সাকিবও এগিয়েছেন বোলারদের তালিকায়। ৯ ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন ৩৩ নম্বরে। অন্যদিকে, শরিফুল ইসলাম ২১ ধাপ এগিয়ে যৌথভাবে অবস্থান করছেন ৪৯তম স্থানে। বাংলাদেশের মধ্যে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান—তিনি রয়েছেন ১২ নম্বরে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে ইতিবাচক খবর। ১৭ ধাপ এগিয়ে সাইফ হাসান এখন ১৮তম স্থানে। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৭ নম্বরে। পারভেজ ইমন ১৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে, আর শামীম পাটোয়ারী ৮ ধাপ এগিয়ে এখন ৯১তম স্থানে।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার রশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন।

খবর এবং ছবিসংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ