Header Ads Widget

Responsive Advertisement

কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, সঙ্গী নামিবিয়া


 
বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে উইকেটের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে কেনিয়া পুরো ২০ ওভারে উইকেটে তোলে মাত্র ১২২ রান। জবাবে মাত্র উইকেট হারিয়েই ৩০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

 পেসার ব্লেসিং মুজারাবানি ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। ব্যাটিংয়ে ঝড় তোলেন ওপেনার ব্রায়ান বেনেট। ২৫ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচসেরা হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ২টি ছক্কা।

এই নিয়ে সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। তবে গতবার ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে জায়গা হয়নি তাদের। বাছাইপর্বে নামিবিয়া উগান্ডার পেছনে থেকে বাদ পড়ে যায় তারা।

 সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভাঙল কেনিয়ার। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এরপর আর মূল মঞ্চে উঠতে পারেনি তারা।

এর আগে বাছাইয়ের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে নামিবিয়া। টস হেরে আগে ব্যাট করে তারা তোলে উইকেটে ১৭৪ রান। জবাবে তানজানিয়া থামে উইকেটে ১১১ রানে।

টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নামিবিয়া। ২০২১ সালে প্রথম অংশ নিয়েই চমক দেখায় দলটি, পৌঁছে গিয়েছিল সুপার টুয়েলভে। তবে পরের দুই আসরে গ্রুপপর্বেই থেমে যায় তাদের পথচলা।

 ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ে নামিবিয়াসহ এখন পর্যন্ত ১৭টি দল নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বাকি তিনটি দলের জায়গা পূরণ হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে।

খবর এবং ছবিসংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ