সোমবার
(৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার।
হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।
হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, দুটিই এশিয়ান কাপ বাছাইয়ের। ৯ অক্টোবর আতিথ্য দিয়ে ১৪ অক্টোবর যাবে আতিথ্য নিতে। বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।
খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ