গত সপ্তাহে সেলহার্স্ট পার্কে সপ্তম মিনিটে গোল খেয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। আর্নে স্লটের দল আজ একই ব্যবধানে হারল স্টামফোর্ড ব্রিজে, এবার চেলসির কাছে । যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে চেলসিকে ২-১ গোলে জিতিয়েছেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও।
ম্যাচের
প্রথম গোলটিও দিয়েছিল চেলসি। ১৪ মিনিটে দারুণ
এক দূরপাল্লার শটে গোল স্বাগতিকদের এগিয়ে দেন মোইজেস কাইসেদো। ৬৩ মিনিটে দমিনিক
সবোসলাইয়ের ক্রস আলেকসান্দার ইসাকের পা ঘুরে কোডি
গাকপোর কাছে যায়। ডাচ ফরোয়ার্ড সমতা ফেরাতে ভুল করেননি।
এরপর শেষের
সেই মুহূর্ত। মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস থেকে ছয় গজি বক্স থেকে লিভারপুলের জালে পাঠালেন
এস্তেভাও। সেই এস্তেভাও, ক্লাব বিশ্বকাপে যিনি এই চেলসির বিপক্ষেই গোল পেয়েছিলেন পালমেইরাসের
হয়ে।
এই হারে আর্সেনালকে
টপকে শীর্ষে ফেরার সুযোগ হারাল লিভারপুল। সাত ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া দলটি
১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আজই ঘরের মাঠে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারানো আর্সেনালের
পয়েন্ট সাত ম্যাচে ১৬। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেলসি আছে ছয়ে।
খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ