আজ
কলম্বোয় নারী বিশ্বকাপের লিগ পর্বের খেলায় টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তান অধিনায়ক
ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি।
গত সপ্তাহে শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারত–পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতির অনুসরণও দেখা যায়নি। গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
পরে
জানা যায়, ভারত ক্রিকেট দল ম্যাচ রেফারি
অ্যান্ডি পাইক্রফটকে আগেই জানিয়ে দিয়েছিল, তারা হাত মেলাবেন না। যা ক্রিকেট ইতিহাসে
একটি খুবই খারাপ উদাহরণ হয়ে থাকবে।
ছেলেদের
পর মেয়েদের ক্রিকেটেও ভারত একই অবস্থান বজায় রাখবে বলে দুই দিন আগেই ইঙ্গিত
দিয়েছিলেন ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। বলেছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’
আজ
টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক সানা। বেছে নিয়েছেন বোলিং। পাকিস্তান তাদের আগের ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে।
বিপরীতে ভারত ৫৯ রানে (ডিএলএস)
জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।
খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ