এশিয়া
কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে ছিল
বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের
এই টি-টোয়েন্টি সিরিজে
নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।
জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’
এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল ১৩। তার ওপর অধিনায়ক লিটন দাস ছিলেন চোটগ্রস্ত।
খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ