Header Ads Widget

Responsive Advertisement

আজ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড


নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তান  শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়েই অংশ নিচ্ছে বাংলাদেশ।বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে টাইগারেসরা। বোলারদের অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তানকে  উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

জয়ের ধারাকে অব্যাহত রাখতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার ( অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। 

পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করায় স্বভাবতই বাংলাদেশের মনোবল বেড়েছে। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের আশায় আত্মবিশ্বাসী টাইগারেসরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে, যা পুরো টুর্নামেন্টে ভালো করার জন্য দলকে উৎসাহিত করে।

বাংলাদেশের মতোই ইংল্যান্ডও দারুণ জয় নিয়ে বিশ্বকাপ শুরু করেছে। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা। আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ড ৮৫ বল খরচ করে পূরণ করেছে।

ওয়ানডেতে পর্যন্ত মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপে ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগারেসরা। টি-টোয়েন্টিতেও চারবার মুখোমুখি হয় বাংলাদেশ ইংল্যান্ড, সব চারটিতেই ইংলিশরা জয় পেয়েছে।

খবর এবং ছবি: সংগৃহীত


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ