আবুধাবির
জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু
করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ
সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে
হোয়াইটওয়াশ করার পর দারুণ আত্মবিশ্বাস
নিয়ে ওয়ানডেতে নামছে টাইগাররা। এশিয়া কাপে ব্যর্থতা ও আফগানদের বিপক্ষে
অতীতের খারাপ রেকর্ড ভুলে মাঠে নেমে টি-টোয়েন্টিতে আধিপত্য
দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচেই রান তাড়া করে জয় তুলে নেয়
তারা। প্রথম ম্যাচে ৪ উইকেটে জয়
পাওয়ার পর পরের দুই
ম্যাচে যথাক্রমে ২ ও ৬
উইকেটে জেতে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ
জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ—এর আগে তারা
শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে।
ওয়ানডে
ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের ১৯টি ম্যাচে ১১টিতে জয় টাইগারদের, আর
৮টিতে জিতেছে আফগানিস্তান। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এই দুই দল
ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল, যেখানে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে
জিতেছিল আফগানরা।
এর
পর থেকে ওয়ানডেতে বাংলাদেশ খুব একটা ভালো সময় কাটাতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের পর শ্রীলঙ্কা সফরে
২-১ ব্যবধানে হারে
তারা। এছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় টাইগারদের।
খবর এবং ছবি: সংগৃহীত


0 মন্তব্যসমূহ