Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নতুন সূচি !

 


ওয়ানডে দিয়ে শুরু, টি-টোয়েন্টিতে সমাপ্তিআগামী মাসে ঢাকায় বসছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আসর। তবে সূচিতে এসেছে সামান্য পরিবর্তন, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে।

 

আগামী ১৮ অক্টোবর মিরপুর শের- বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। পরের দুটি ওয়ানডেও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

 

এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে। নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে  তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ৩১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

আসন্ন সিরিজটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দুই দলের কাছেই। কারণ ফেব্রুয়ারিতে ভারত শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজকে শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

 

বাংলাদেশের সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরের স্মৃতিও সতেজ। ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজে উল্টো ধাক্কা খেতে হয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশ্য শেষ হয়েছিল - সমতায়।

 

তাই এবার ঘরের মাঠে সিরিজটি হয়ে উঠতে পারে প্রতিশোধ প্রমাণের লড়াইযেখানে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে উভয় দলই।

Source: newspaper

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ