Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবে নিগাররা !

সব নারী আম্পায়ার ম্যাচ রেফারি, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, রেকর্ড পরিমাণ প্রাইজমানি...এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্য রকম।

 আইসিসি বলছে, এই বিশ্বকাপ দিয়ে নারী ক্রিকেটে বড় পরিবর্তনের শুরু হবে, যা খেলাটিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। কেউ কেউ অনুমান করছেন, এই বিশ্বকাপ দিয়ে অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্যেরও অবসান ঘটতে পারে।

 যদি তা না হয়, তাহলে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল মেয়েদের ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের চেয়েও বেশি টাকা পাবে!

ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। স্বাগতিক দুই দেশ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড।

 কলম্বোয় বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রথম পর্বে নিগার সুলতানার দল খেলবে আরও ছয় ম্যাচ। ২০২২ সালে সর্বশেষ আসর নিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার তারা একমাত্র জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে।



দেশ ছাড়ার আগে এবার আরও বেশি ম্যাচ জয়ের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন অধিনায়ক নিগার। বাংলাদেশ দল এবার প্রথম পর্বে একটি ম্যাচ জিতলেই পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা। এমনকি তারা যদি কোনো ম্যাচ না জেতে; তবু অংশগ্রহণকারী দল হিসেবে পাবে কোটি লাখ টাকা। 

 এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ।

আগামী নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে কোটি ২৯ লাখ টাকা বেশি।


খবর এবং ছবিসংগৃহীত




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ