আন্তর্জাতিক
ক্রিকেটের নবীন শক্তি নেপালের এমন এক কীর্তি, যা
তাদের ক্রিকেট যাত্রার নতুন অধ্যায় হয়ে থাকবে। দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন
ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে
এগিয়ে থেকে জয় নিশ্চিত করল , নেপালের প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়।
প্রথম
ম্যাচে জয় পেয়েই ইতিহাস
গড়েছিল রোহিত পৌডেলরা। দ্বিতীয় ম্যাচে সেটিকে আরও উজ্জ্বল করল তারা। টস জিতে ব্যাট
করার সিদ্ধান্ত কার্যকর করেন নেপাল অধিনায়ক। শুরুটা ভালো হয়নি—৬.৪ ওভারে
দল ৪৩ রানে ৩
উইকেট হারিয়ে ধুকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা।
চতুর্থ
উইকেটে দু’জন গড়েন
১০০ রানের জুটি। ৩৯ বলে ৬৩
রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার।
অপরপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন আসিফ। ৪৭ বলে ৬৮
রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার।
তার ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারে নেপাল
থামে ১৭৩/৬-এ। ম্যাচসেরার
পুরস্কারও ওঠে আসিফের হাতে।
জবাবে
ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।
নেপালের বোলারদের দাপটে ১৭.১ ওভারে
গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ
আদিল আলম নেন ৪ উইকেট, দেন
মাত্র ২৪ রান। কুশল
ভুর্তেল ৩টি, আর ললিত রাজবংশী,
দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি
পান একটি করে উইকেট।
ক্যারিবীয়দের
হয়ে সর্বোচ্চ ২১ রান আসে
অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের কেউই দাঁড়াতে
পারেননি।
এই
জয়ের ফলে এক ম্যাচ হাতে
রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে নেপাল। শারজাহতেই আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তবে তার আগেই নিশ্চিত হয়েছে, নেপালের ক্রিকেট ইতিহাসে এটিই তাদের সবচেয়ে বড় সাফল্য—পূর্ণ
সদস্য কোনো দেশকে শুধু হারানো নয়, বরং সিরিজ জিতে ফেলা।
- খবর এবং ছবি: সংগৃহীত

0 মন্তব্যসমূহ